NEWSTV24
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:২৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশ। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে একটি ভূকম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২৯ দশমিক ৭ কিলোমিটার।আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।ফারজানা সুলতানা আরও জানান, ভূকম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। তিনি বলেন, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।