NEWSTV24
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ১৬:৫১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।হামলা শুরুর পরপরই ইসরায়েলি নাগরিকদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আইডিএফ জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।