NEWSTV24
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৮:০০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নিরাপত্তা ঝুঁকির কারণে ওমান থেকে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অত্যাবশ্যক নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের ওমান ত্যাগ করতে বলা হয়েছে  ওমানের জন্য ভ্রমণ সতর্কতা এখনও লেভেল ৩, অর্থাৎ ভ্রমণ পুনর্বিবেচনা করুন পর্যায়ে রয়েছে। এর কারণ হিসেবে সম্ভাব্য সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।এদিকে ইয়েমেন সীমান্তবর্তী ওমানের এলাকাগুলোর জন্য সর্বোচ্চ লেভেল চার সতর্কতা, অর্থাৎ ভ্রমণ করবেন না এখনো বহাল আছে।