NEWSTV24
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৭:৪৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি।  দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেছেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছিল যা বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত করেছিল। সৌভাগ্যক্রমে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫০তম হামলা শুরু করেছে।প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও ফুজাইরাহ, বাহরাইনের জুফায়রা ও পঞ্চম নৌবহর, কুয়েতের আলি সালেম এবং জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।