NEWSTV24
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৬:৫৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সেই সঙ্গে তাপমাত্রা নিয়েও নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় সামন্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকাল সোমবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৫৮ মিনিটে।