NEWSTV24
সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মোঃ ইলিয়াস উদ্দিন
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ০০:৩৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

আসন্ন ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন অভিজ্ঞ আয়কর ও ভ্যাট কনসালট্যান্ট মোঃ ইলিয়াস উদ্দিন। পেশাগত দক্ষতা, একাডেমিক যোগ্যতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে ইতোমধ্যে তিনি সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

মোঃ ইলিয়াস উদ্দিন সিএ (পিএল), এমএটি (ঢাকা বিশ্ববিদ্যালয়), এফসিজিএ, এলএলবি এবং এমকম (হিসাব বিজ্ঞান) ডিগ্রিধারী একজন সুপরিচিত ট্যাক্স পেশাজীবী। তিনি দীর্ঘদিন ধরে আয়কর ও ভ্যাট খাতে সুনামের সাথে কাজ করে আসছেন। পাশাপাশি ট্যাক্স নিউজ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ট্যাক্স সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ এবং পেশাজীবীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, আধুনিক ও ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ট্যাক্স পেশাজীবীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন।

তিনি বলেন, ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনকে একটি আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা আমার অঙ্গীকার। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন প্রতিষ্ঠা সম্ভব। সহকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন পেলে আমি পেশাজীবীদের কল্যাণে নিরলসভাবে কাজ করবো এবং সংগঠনের সার্বিক উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনতে সচেষ্ট থাকবো।

সংশ্লিষ্ট মহলের মতে, মোঃ ইলিয়াস উদ্দিনের অভিজ্ঞতা, সততা ও পেশাগত দক্ষতা তাকে এই পদে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নির্বাচনকে সামনে রেখে তার প্রচারণা দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে, যা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।