NEWSTV24
আরও তিন দেশে এনআইডি সেবা চালু করতে চায় ইসি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেবা কার্যক্রম উদ্বোধনে তিনটি দেশ সফর করবেন তিন নির্বাচন কমিশনার।এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় গতকাল সোমবার তিনটি পৃথক সরকারি আদেশ জারি করেছে।আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আগামী ১৫ থেকে ২১ জুলাই বাহরাইন সফর করবেন। সেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন এবং ভোটদান ও এনআইডি সেবা বিষয়ে প্রবাসীদের সঙ্গে আয়োজিত সভায় অংশ নেবেন।একই উদ্দেশ্যে আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট সুইডেন সফর করবেন। এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট সিঙ্গাপুর সফর করবেন।আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই সফরগুলো সরকারি সফর হিসেবে গণ্য হবে। এর যাবতীয় ব্যয় ইসির আইডিয়া প্রজেক্ট-২ থেকে বহন করা হবে।