NEWSTV24
মনোনয়নপত্র বাছাই আজ
রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র বাছাই হবে আজ রবিবার। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। এ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। তিনি বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।