NEWSTV24
হ্যান্ডবল মাঠ থেকে বিদেশিসহ দুই কোচের আইফোন গায়েব হ্যান্ডবল মাঠ থেকে বিদেশিসহ দুই কোচের আইফোন গায়েব
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫:২০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়াম থেকে প্র্যাকটিসের মাঝে হঠাৎ গায়েব হয়ে গেছে জাতীয় নারী হ্যান্ডবল দলের হেড কোচ আনা খলোনসো ফ্রাগুয়া এবং আরেক স্থানীয় কোচ ডালিয়া আক্তারের দুটি মোবাইল ফোন।

আজ দুপুর ২টা থেকে জাতীয় দলকে অনুশীলন করাচ্ছিলেন আনা আলোনসো এবং ডালিয়া। মোবাইল হারানোর বিষয়টি প্রথমে ডালিয়া টের পান পৌনে তিনটার সময়। কোর্টের পাশেই টেবিলের ওপর পাশাপাশি ছিল দুজনের মোবাইল। ডালিয়া জানান, তার ফোনের মডেল আইফোন-১৭ প্রো ম্যাক্স।

বিদেশি কোচ আনা আলোনসোর মোবাইলের সঙ্গে তার ক্রেডিট কার্ডও হারিয়ে গেছে। আপাতত ফোন উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। সিসি ফুটেজ দেখে চেষ্টা চালানো হচ্ছে। এ নিয়ে এখন চাপা উত্তেজনা বিরাজ করছে হ্যান্ডবল মাঠে।

এদিকে আগামীকাল থেকে এই স্টেডিয়ামেই হবে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের এই আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল ফেডারেশন। তবে একদিন আগেই বিদেশি কোচসহ দুজনের ফোন গায়েব হওয়া মোটেও ভালো বার্তা বহন করে না।