NEWSTV24
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১২:০৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ধসে পড়েছে শত শত বাড়িঘর। স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।ভূমিকম্পটি তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চল নাগকুতে আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ পরিচালনা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে পরিস্থিতি আরও জটিল হতে পারে।২০২৩ সালের পর এই অঞ্চলে এটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছর চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের মৃত্যু হয়েছিল।