শরতের সকালে শিউলি ফুলের সুবাস আর মাটিতে ঝরে থাকা সাদা-কমলা ফুলের দৃশ্য মন কাড়ে অনেকেরই। ঋতুর এই চেনা ফুলের প্রতি ভালো লাগা থেকে শিউলির খোঁজে বের হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর ছোট্ট একটি পোস্ট ঘিরেই এখন ভক্তদের মধ্যে চলছে মিষ্টি মন্তব্যের আদান-প্রদান।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। কথাটির সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। সংক্ষিপ্ত এই পোস্টে শিউলি ফুলের প্রতি তাঁর ভালো লাগার কথাই যেন প্রকাশ পেয়েছে।
পরীমনির পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরাও জানিয়েছেন তাঁদের ভালোবাসা। কেউ শিউলি ফুলের সঙ্গে অভিনেত্রীর তুলনা করেছেন, কেউবা মজার ছলে বলেছেন, শিউলি খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই। এক ভক্ত লিখেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজনের মন্তব্য, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য একজন লিখেছেন, ‘ফুল ফুলকে খুঁজে।’
শরতের শিউলি ফুলকে ঘিরে পরীমনির এই ছোট্ট পোস্টে ভক্তদের এমন মন্তব্য যোগ করেছে আলাদা মাত্রা। ফুলের খোঁজে বের হওয়া অভিনেত্রীকে তাঁর অনুরাগীরা যেন তাঁদের ভালোবাসার কথাই নতুন করে মনে করিয়ে দিয়েছেন।