NEWSTV24
আগামী ৩ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ০৯:০৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের আবহাওয়ায় আগামী তিন দিনে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। এ সময়ে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম।আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়ার এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। এ সময় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।