সৌদি আরবের প্রধান বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলায় ক্ষয়ক্ষতির ঘটনায় নিন্দা জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের রাজধানীতে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কায়রো।এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি মিসরের পূর্ণ সমর্থন রয়েছে।এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত জুলাইয়ে ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। ইয়েমেনের ভেতরেও সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করেছে গোষ্ঠীটি। এর ফলে সপ্তাহের শেষ দিকে সরকারপক্ষের বাহিনীকে বড় ধরনের পিছু হটতে হয়েছে।