NEWSTV24
সশস্ত্র বাহিনী দিবসে আজ বিএনপির র‌্যালি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র;্যালি করবে বিএনপি। দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র;্যালির আয়োজন করেছে বিএনপি। সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র?্যালিটি শুরু হবে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।