NEWSTV24
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানা গেল পূর্বাভাসে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এর আগে গতকাল সোমবার বিকেল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি ঝরেছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে আগের দিনের তুলনায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে।সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সকাল ৬টায় তা কমে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।এদিকে আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।