→ কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ→ আজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা→ রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে→ পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৩১ নেতা→ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ
No icon

৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সোমবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।প্রসঙ্গত, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি অনুমোদন করা হয়েছে।