NEWSTV24
বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন আজ : ইইউ পর্যবেক্ষকদলের প্রধান
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:১২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকদলের প্রধান ইভার্স ইজাবস।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে। এসময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টে-পাল্টে দেখিয়ে সেটি ভোটগ্রহণের জন্য সেট করেন।

নির্ধারিত সময়েই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

ইভার্স ইজাবস বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হতে দেখা গেছে। তিনি আশা প্রকাশ করেন, রাজধানীর মতো সারা দেশেও অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়েও পর্যবেক্ষক দল বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখবে বলেও জানান তিনি।কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তিনি আনন্দিত ও উচ্ছ্বসিত।’ তিনি দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করেন এবং দেশ পরিচালনায় জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি গণভোটেও অংশ নিয়েছেন বলে জানান।