NEWSTV24
চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:৫০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে কারাগারে থাকা এ নেতার ডান চোখের দৃষ্টিশক্তি আংশিক লোপ পাওয়ার খবরে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর এপি।