NEWSTV24
নাটোর জেলা যুবলীগের সভাপতি রাজধানী থেকে গ্রেপ্তার
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁকে নাটোর আমলি আদালতে নেওয়া হয়েছে।

বাসিরুর রহমান নাটোর শহরের চৌধুরীপাড়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা, হত্যা ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা আছে।