NEWSTV24
শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৭:৩২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করতেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া জিএম ইশান বলেন, রাতে আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ পাই। এগিয়ে গিয়ে দেখি, ওই যুবক (রাকিব) রক্তাক্ত অবস্থায় পরে আছেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।নিহতের বন্ধু মো. রনি জানান, রাকিব ও তাঁর কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। তখন এক যুবক তাকে পাশে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পরে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর আঘাত রয়েছে। আশপাশে থাকা লোকজন দৌড়ে পালানোর সময় একজনকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।রনি জানান, শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রাকিব। তিনি পুরান ঢাকার নিমতলিতে থাকতেন। তাঁর বাবার নাম তরিকুল ইসলাম খোকন।শাহবাগ থানার এসআই মিঠু ফকির জানান, গুলিবিদ্ধ ওই যুবককে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এই হত্যাকাণ্ড তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।