আজ সোমবার দিনাজপুরের কাহারোল থেকে দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গতকাল রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি দিনাজপুরে রওনা হবেন।
পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন
পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গতকাল কৃষক কার্ড-বিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। সংসদ সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড-বিষয়ক বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।