NEWSTV24
কমলাপুরে যাত্রীর চাপ কমেছে
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৭:১৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। ঈদযাত্রার শুরু থেকেই কমলাপুর রেলস্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে আজ শুক্রবার সেখানে ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।শুক্রবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, আগের দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। তবে আজও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনে গ্রামের পথে রওনা হচ্ছেন।শুক্রবার সকাল থেকে প্রতিটি ট্রেন নির্বিঘ্নেই চলাচল করতে দেখা গেছে। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই চার দিনে যে পরিমাণ চাপ ছিল, তার তুলনায় আজ অনেকটাই কম ভিড় লক্ষ্য করা গেছে স্টেশনে।কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, সাধারণত ২৯ রমজানকে কেন্দ্র করেই যাত্রীরা টিকিট কেটে থাকেন। কারণ মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কখনো ২৯ রোজা পূর্ণ হওয়ার পর আবার কখনো ৩০ রোজা শেষে অনুষ্ঠিত হয়। তাই অনেকে আগে থেকেই ২৯ রমজানকে ধরে যাত্রার পরিকল্পনা করেন। এ সময়ে বেশিরভাগ বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে ওই সময় যাত্রীর চাপ বেশি থাকে। এরপর যাত্রীর চাপ কিছুটা কমে আসে।স্টেশনে যদিও যাত্রীর চাপ কম ছিল, তবু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল পর্যাপ্ত। যাত্রীদের টিকিট পরীক্ষা করে ধাপে ধাপে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল।এদিকে শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পর্যাপ্ত যাত্রী না থাকায় এবং বিলম্বের কারণে এদিন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।