NEWSTV24
গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ ২৩:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গোপালগঞ্জ  এলাকার মেধাবী- অস”ছল শিক্ষার্থীদের জন্য 'শিক্ষা সহায়তা তহবিল' গঠন, জরুরি স্বা¯’্য সেবা, স্বাবলম্বী প্রকল্পসহ বিভিন্নকল্যানধর্মী কাজের পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হলো গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র ঈদ পুনর্মিলনী ২০২৬। ৪ এপ্রিল শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ফাউন্ডেশন
ঢাকার উপদেষ্টা অধ্যাপক এম এম রেজাউল করিম। ঈদ পূনর্মিলনীতে সংগঠনের নানা পরিকল্পনা তুলে ধরেন গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মুখলেছুর রহমান ঢালি।
সংগঠনের বিগত সেশনের কার্যক্রম এর প্রতিবেদন উপ¯’াপন করেন সেক্রেটারি জনাব শরীফ বায়জীদ মাহমুদ। উপ¯’াপনায় ছিলেন, 


ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ঝন্টু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ২৪ এর আন্দোলনের ২য় শহীদ, ঢাকা ইম্পেরিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শহীদ জিল্লুর শেখে’র
গর্বিত পিতা শেখ মো. হাসান আলী, ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. মফিজুল ইসলাম ও ডা. সাঈদুর রহমান, আব্দুল মান্নান, সহকারি সেক্রেটারি আতাউর রহমান ও তৌফিকুর রহমান , প্রচার ও মিডিয়া সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক অ্যাড: তিতুমীর আলম, সাংবাদিক সালাহ উদ্দিন রাজ্জাক, হাবিবুর রহমান প্রমুখ। সংগীত পরিবেশন করে রাইয়ান রহমান ও মাইশা রহমান।