পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
বিএসইসি সূত্রে জানা গেছে, অনুমোদিত বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল এবং কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড প্রকৃতির। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এর কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেট বা বেঞ্চমার্ক রেটের সাথে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে।