NEWSTV24
ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো নিয়ে আলোচনা তীব্র
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ ২৩:০৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুক্তরাষ্ট্রে আবার সংবিধানের ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা সামনে এসেছে। এই সংশোধনী ব্যবহার করে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে আইনপ্রণেতারা বারবার সংবিধানে বর্ণিত পদ্ধতিতে একজন প্রেসিডেন্টকে অপসারণের বিষয়টি তুলেছেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে তার মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্টের সমর্থন প্রয়োজন। তবে বর্তমানে এমন কোনো ইঙ্গিত নেই যে মন্ত্রিসভার সদস্যরা এ বিষয়ে ভাবছেন, কিংবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এতে সম্মত হবেন। কিন্তু মঙ্গলবার সকালে ট্রাম্পের মন্তব্য- ‘ইরান চুক্তিতে রাজি না হলে মঙ্গলবার রাতে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’- নতুন করে নানা মহল থেকে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জোরালো করেছে। ইরানের জন্য যুক্তরাষ্ট্রের সময় রাত ৮টার সময়সীমার দুই ঘণ্টারও কম আগে ট্রাম্প ঘোষণা দেন- তিনি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। শর্ত হলো তেহরানকে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।