NEWSTV24
রাবির বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৩:৩৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পহেলা বৈশাখকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলছে বর্ণিল প্রস্তুতি। বাঙালির সর্বজনীন এই উৎসবকে সামনে রেখে চারুকলা অনুষদের আয়োজনে এবারের বৈশাখী শোভাযাত্রায় উঠে আসছে ঐতিহ্য, বৈশ্বিক সংকট ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বিত চিত্র।

চারুকলা অনুষদের অধ্যাপক হুমায়ুন কবির বলেন, “পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব আমাদের সবাইকে এক কাতারে দাঁড় করায়।” তিনি আরও বলেন, “এই সাংস্কৃতিক ঐতিহ্যই বিশ্ব দরবারে বাঙালি জাতিকে স্বতন্ত্র ও উন্নত হিসেবে তুলে ধরে।”