বিয়ের বয়স বাড়লে স্বামী-স্ত্রীর মধ্যেকার সেই রসায়ন আর থাকে না। বরং সবটা গিলে নেয় সাংসারিক জটিলতা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সামান্য কথা থেকেই অশান্তি তৈরি হয়। আর তখনই জীবনে জায়গা করে নেন নানারকম ডেটিং অ্যাপ। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। বর্তমান সময়ে পরকীয়া যেন জল-ভাত হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পেতে বন্ধুত্বের হাতছানিতে সাড়া দিয়ে বহু মানুষ জড়িয়ে পড়েন পরকীয়ায়। আর এক্ষেত্রে সংখ্যার নিরিখে এগিয়ে মহিলারাই। এমনটাই বলছে পরকীয়া অ্যাপ (Extramarital Dating App) গ্লিডেন। হু হু করে নাকি ওই অ্যাপে বাড়ছে মহিলা সাবস্ক্রাইবারের সংখ্যা। ওই অ্যাপের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা পেরল ৪০ মিলিয়ন, যা অবাক করছে সকলকে।