NEWSTV24
কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য বের করা হয়েছে, বলল র‌্যাব
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী খুনের ঘটনার রহস্য উন্মোচন করার কথা জানিয়েছে র;্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র;্যাব)। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা পুলিশের পাশাপাশি তদন্ত করছে র;্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার রাতে র;্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার ক্লুলেস ও চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারের বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কাস্টমস কর্তকর্তা বুলেট বৈরাগী ঢাকাগামী বাস থেকে হাইওয়েতে নেমে নগরীর টমছমব্রিজ এলাকায় এসে সর্বশেষ বাসায় কথা বলেন। তখন রাত ২টা ২৫ মিনিট। এর পর তার মোবাইল ফোন দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায়। পরে ভোর সাড়ে ৫টায় আবার তার মোবাইল সচল হয়।

তখন লোকেশন ছিল চৌয়ারা এলাকা।র;্যাবের কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন,কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য বের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে সোমবার বিস্তারিত জানানো হবে।নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দেড় বছর আগে চাকরিতে যোগ দেন। সর্বশেষ তিনি কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায়।গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশের রাস্তা থেকে উদ্ধার হয় বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ। এ ঘটনায় শনিবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী।