NEWSTV24
আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত?
মঙ্গলবার, ১২ মে ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ বায়ুদূষণে তালিকার শীর্ষে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির বাযুমান স্কোর ১৯০।বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর। শহরটিতে দূষণের মাত্রা বেশি। অপরদিকে ২য় অবস্থানে থাকা ঢাকা শহরটির বায়ুমান স্কোর ১৮১। বায়ুমানের এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার আগে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বাতাসের মান সতর্কতামূলক অবস্থানে রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর পরিবর্তনও হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তালিকার তৃতীয় অবস্থানে থাকা কঙ্গোর কিনশাসার স্কোর ১৬৩। বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।