NEWSTV24
কৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রী
সোমবার, ১৮ মে ২০২৬ ০৮:৩৫ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষি সেচ সম্পূর্ণভাবে সোলারের আওতায় আনা হচ্ছে। চলতি বছরে যতটুকু সম্ভব সোলারের আওতায় নিয়ে আসা হবে।রোববার (১৭ মে) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আন্তর্জাতিক কৃষি গবেষণা পরামর্শক কমিটির ১০ম সভায় প্রধান অতথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কৃষিমন্ত্রী আরও বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। খাদ্য উৎপাদন ও প্রক্রিজাতকরণসহ সব পর্যায়ে নজর রাখতে হবে। খাদ্যের মধ্যে হেভি মেটাল (ভারী ধাতু) যাবে না, এটা আমরা চাই।তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের খাদ্য উৎপাদনের হাব হতে পারে। এদেশের আবহাওয়া ও মাটি খাদ্য উৎপাদনের জন্য ভালো। আমরা কৃষিকে রপ্তানিমুখী করতে পারি, সে সম্ভাবনা আমাদের আছে। কৃষি রপ্তানি পণ্য না হওয়া পর্যন্ত দেশের অর্থনীতি স্থির হবে না।মন্ত্রী আরও বলেন, কিভাবে সারের ব্যবহার কমানো যায় সে বিষয়ে বিশদভাবে কাজ করতে হবে। সার পরিবেশ, জমি ও মানবস্বাস্থ্যের জন্য ভালো নয়। সারের অতিব্যবহার থেকে আমাদের বের হয়ে আসতে হবে।বিএআরসির নির্বাহী চেয়ারম্যান এবং সিজিআইএআর পরামর্শক কমিটির চেয়ারপারসন ড. আবদুছ ছালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ। অন্যদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।