NEWSTV24
ইউএনওকে ‘আপা’ বলায় চাকরিচ্যুত কর্মচারী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ১৫:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দুর্নীতি, প্রশাসনিক কর্মকাণ্ড ও বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে আলোচনায় থাকা ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ঘিরে এবার নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তাকে ‘আপা’ বলে সম্বোধন করায় বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়, যদিও রাজনৈতিক হস্তক্ষেপে শেষ পর্যন্ত চাকরি ফিরে পান তিনি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের একাংশ ভ্রাম্যমাণ আদালতের নিরপেক্ষতা, আইনি প্রক্রিয়া অনুসরণ এবং ক্ষমতার যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।