NEWSTV24
শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে তাদের সেবক হতে হবে: মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম
শনিবার, ০৪ জুলাই ২০২৬ ১৮:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী অঞ্চলের দিনব্যাপী থানা নেতৃবৃন্দের কর্মশাল অনুষ্ঠিত|  বাংলাদেশ জামায়াতে ইসলামির সহ: সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম বলেন শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে তাদের সেবক হতে হবে, শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংএ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী অঞ্চলের দিনব্যাপী থানা নেতৃবৃন্দের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, তিনি আরো বলেন শ্রমিক আল্লাহর বন্ধু তাই তাদের সাথে সম্মানের সহিত আচারণ করাটা আমাদেও কর্তব্য| 

আব্দুল হালিম আরো বলেন শ্রমিক নেতৃত্বে আদর্শিক গুণাবলি অর্জন করতে হবে, শ্রমিক নেতৃত্ব বৃহত্তর ইসলামী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ| একজন নেতা কখনো প্রভু নন; তিনি কর্মীদের খাদেম| 
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেকুলার চিন্তাধারার বিপরীতে ইসলামী আদর্শভিত্তিক শ্রমিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে|

আদর্শ শ্রমিক নেতার বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, প্রথমত, নেতার ইসলামী জ্ঞান ও উত্তম আখলাক থাকতে হবে| এ প্রসঙ্গে তিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জীবনাচরণ উল্লেখ করে বলেন, তাঁর মতো অনাড়ম্বর, সাদাসিধে ও আদর্শনিষ্ঠ জীবনযাপন নেতৃত্বের জন্য অনুসরণীয়|

মাওলানা আব্দুল হালিম বলেন, একজন নেতাকে অহংকারমুক্ত, ইখলাসপূর্ণ ও সরল মনের অধিকারী হতে হবে| একই সঙ্গে আখেরাতমুখী জীবন গঠন, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, কার্যকর যোগাযোগ দক্ষতা, দূরদৃষ্টি ও প্রজ্ঞা এবং ভারসাম্যপূর্ণ ও ব্যক্তিত্বসম্পন্ন নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে|

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রায় ৫৭ বছর আগে প্রতিকূল পরিবেশে একটি আদর্শভিত্তিক শ্রমিক সংগঠন হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যাত্রা শুরু হয় যা আজ বাংলাদেশের শ্রমিকদেও জন্য একটি বট গাছের ভূমিকায় অবতীর্ন হয়েছে, শ্রমিকরা আজ তাদেও দাবি আদায়ে সবার আগে শ্রমিক কল্যানের কথা চিন্তা করে| অতিতে যেমনি ভাবে স্বৈরাচারের বিরুদোধ আমরা সংগ্রাম করেছি, তেমনি শমিকের দাবি আদায়ে যেকোন প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত|
অ্যাডভোকেট আতিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বর্তমানে দেশের সর্বাধিক ট্রেড ইউনিয়নের প্রতিনিধিত্বকারী অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন| আদর্শ, সাংগঠনিক শক্তি ও শ্রমিককল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনে এ সংগঠন আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে|
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দক্ষ ও আদর্শবান শ্রমিক নেতৃত্ব ভবিষ্যতে দেশের রাজনৈতিক সক্ষমতা ও নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| অতীতের অভিজ্ঞ শ্রমিক নেতাদের প্রজ্ঞা, এবং বর্তমান প্রজন্মের নেতৃত্বের উদ্যমের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে| সৎ নেতৃত্ব, ইনসাফভিত্তিক শাসন এবং ˆবষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে, ইনশাআল্লাহ|
শুক্রবার (৩ জুলাই) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত কর্মশালায়ে কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, সহ- সভাপতি ও কর্মশালা সহকারী পরিচালক মুজিবুর রহমান ভুঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মহিবুল্লাহ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী সোহেন রানা মিঠু, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী এসএম আতিকুর রহমান, শ্রমিক নেতা জামিল মাহমুদ, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ|