NEWSTV24
দেশের রিজার্ভ ৩৬.৫৫ বিলিয়ন ডলার
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজসোমবার পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪৬ বিলিয়ন (৩৬,৫৪৬ দশমিক ১৪ মিলিয়ন) মার্কিন ডলার।অপরদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯০৭ বিলিয়ন (৩১,৯০৭ দশমিক ০৩ মিলিয়ন) মার্কিন ডলার।