NEWSTV24
‘জুলাই স্মরণে’ সম্মিলিত নারী প্রয়াসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৮:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

​নিজস্ব প্রতিবেদক:
গতকাল সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে ‘জুলাই স্মরণে’ এক আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য বেগম রোকেয়া।
​প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকিয়া এমপি বলেন, "জুলাইয়ের আত্মত্যাগ আমাদের নতুন এক বাংলাদেশের পথ দেখিয়েছে। এই ইতিহাস কেবল স্মরণের নয়, বরং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে চিরন্তন প্রেরণার। একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত সমাজ গঠনে নারীদের ভূমিকা যেমন জুলাই আন্দোলনে অনস্বীকার্য ছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণেও নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
​আলোচনা সভায় সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও পুনর্বাসনের দাবি জানান। তাঁরা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের যে নতুন রাজনৈতিক ও সামাজিক চেতনার জন্ম হয়েছে, তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
​সম্মিলিত নারী প্রয়াসের সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তর থেকে আগত ব্যক্তিবর্গ উক্ত আলোচনা সভায় অংশ নেন। সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।