NEWSTV24
‘মন্দির’ দাবির পর এবার ঐতিহাসিক আদিনা মসজিদের পাশে শিবলিঙ্গ স্থাপন
সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৯:০৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পশ্চিমবঙ্গের প্রাচীন ও বৃহত্তম ঐতিহাসিক আদিনা মসজিদের অদূরে শিবলিঙ্গ স্থাপন এবং ‘রুদ্রাভিষেক’ অনুষ্ঠানের উদ্যোগকে কেন্দ্র করে মালদহ জেলায় নতুন করে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চলছে। চতুর্দশ শতাব্দীর এই ঐতিহাসিক ইসলামী স্থাপত্যটিকে কেন্দ্র করে একটি হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ভিত্তিহীন দাবি তুলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষা (এএসআই)-এর সংরক্ষিত জাতীয় স্মারক হিসেবে চিহ্নিত ৬৫০ বছরের প্রাচীন আদিনা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় ৫০ মিটার দূরে হঠাৎ করেই একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি নাকি তাদের প্রাচীন মন্দিরের অংশ। তবে ইতিহাসবিদ ও সাধারণ জনগণের মতে, বাবরি মসজিদ কিংবা অন্যান্য মুসলিম স্থাপত্যের মতো আদিনা মসজিদকে ঘিরেও অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করাই এই ধরনের কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ১৩৭৩ খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতান সিকান্দার শাহ কর্তৃক নির্মিত এই আদিনা মসজিদ ভারতীয় উপমহাদেশে ইসলামী স্থাপত্যশৈলীর অন্যতম এক বিরল ও অনন্য নিদর্শন। এটি শত শত বছর ধরে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য বহন করে আসছে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সচেতন মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও কেন এ ধরনের উসকানিমূলক ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের তোড়জোড় করা হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।

প্রত্নতাত্ত্বিক সংস্থা (এএসআই) এবং আইন বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, আদিনা মসজিদ শতভাগ একটি সুরক্ষিত ইসলামী স্মারক। কোনো মহল থেকে কোনো অযৌক্তিক দাবি তুলে এ অঞ্চলের সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।