হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। হাম শনাক্ত হয়েছে ১২১ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৫১ জন।শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৪৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ শিশু।১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।