NEWSTV24
সিরাতুন্নবী সা. উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ১৮:৫৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে সিরাতুন্নবী সা. উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা হয়েছে। কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক লস্কর মো তসলিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিসমূহ -

১. রাসূল সা. এর সিরাতের উপর জেলা/মহানগরীর উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা।

২. ট্রেড ইউনিয়নের উদ্যোগে সিরাতুন্নবী সাঃ মাহফিল করা।

৩. উপজেলা/থানা ও ইউনিয়ন/পৌরসভার উদ্যোগে রাসুল সা. এর সিরাতের উপরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।

৪. শিক্ষিত শ্রমিকদের নিয়ে সিরাতগ্রন্থ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা।

৫. নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়াসহ শ্রমঘন এলাকায় নাতে রাসুল সা. সন্ধার আয়োজন করা।

৬. ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো।

৭. মহিলা বিভাগের উদ্যোগে কর্মজীবী নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসুল সা. এর নীতি বিষয়ে সেমিনার ও আলোচনা সভা করা।

৮. ''রাসুল সা. শ্রমনীতি শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এক অনন্য আদর্শ'' শিরোনামে জাতীয় সেমিনার আয়োজন করা।