NEWSTV24
অর্চিতা স্পর্শিয়া স্লিভলেস পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন অর্চিতা স্পর্শিয়া
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১৮:২৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বেশ সাড়া। রোদঝলমলে বিকেলে ক্যামেরার সামনে ধরা দেওয়া অভিনেত্রীর সেই মুহূর্তগুলো নজর কেড়েছে ভক্তদের।

গত শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে তাকে দেখা যায় হলুদ রঙের ফুলেল নকশার স্লিভলেস পোশাকে। খোলা চুলে সূর্যের আলো উপভোগ করার সেই মুহূর্তকে আরও আকর্ষণীয় করে তুলতে পেছনে জুড়ে দিয়েছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’। 

ছবিগুলোর সঙ্গে স্পর্শিয়া ক্যাপশনে লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’। অর্থাৎ, অভিনেত্রী ও সূর্যের আলো—দুইয়ের মেলবন্ধনই যেন ধরা পড়েছে তার ফ্রেমে।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই তার সৌন্দর্য, গ্ল্যামার ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার অভিনেত্রীর নতুন লুক নিয়েও নিজেদের মতামত জানিয়েছেন।

ছবির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকেই এগুলো তুলেছেন স্পর্শিয়া। বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। নিউ ইয়র্কে অভিনেত্রীর পরিবারের সদস্যরা থাকেন। তাই কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটাতে নিয়মিত সেখানে যাতায়াত করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আইম্যাক্স প্রেক্ষাগৃহে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমাটি দেখেছেন স্পর্শিয়া। সিনেমাটি দেখে নিজের অভিজ্ঞতাও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি। পরে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঘুরেছেন এবং উপভোগ করেছেন মার্থা গ্রাহামের প্রদর্শনী। সব মিলিয়ে ভ্রমণ, সিনেমা ও শিল্প-সংস্কৃতির নানা অভিজ্ঞতায়ই কাটছে তার প্রবাসের সময়। এদিকে, অভিনয়ে ব্যস্ততাও রয়েছে স্পর্শিয়ার। বর্তমানে তাকে দেখা যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।