NEWSTV24
শ্রেয়া ঘোষাল কাস্টিং কাউচ ও পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিনোদন জগতে শিল্পীদের সংগ্রাম, কাস্টিং কাউচের কালো ছায়া এবং পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এক সাক্ষাৎকারে তিনি বিনোদন ইন্ডাস্ট্রির বর্তমান চিত্র ও নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে বর্তমানে নারীদের কাজ করার পরিবেশ অনেকটা সহজ হলেও, আগের দিনগুলো বেশ চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন শ্রেয়া। ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের উপস্থিতি স্বীকার করে তিনি জানান, অল্প বয়সে গান গাওয়া শুরু করায় তার বাবা-মা সবসময় তার পাশে থাকতেন। ফলে ব্যক্তিগত জীবনে তাকে কখনো কোনো অপ্রীতিকর বা তিক্ত পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। পারিশ্রমিক বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শুধু নারীরাই নন, পুরুষ শিল্পীরাও কম পারিশ্রমিক বা বিনামূল্যে কাজ করার অভিজ্ঞতার ভেতর দিয়ে যান। নিজের শুরুর দিকে যেমন প্রচুর গান বিনামূল্যে গাইতে হয়েছিল, তেমনই বর্তমান সময়ের শীর্ষ গায়ক অরিজিৎ সিংয়ের উদাহরণ টেনে তিনি বলেন, নামীদামি শিল্পীরাও অনেক কাজ প্রজেক্টের খাতিরে ফ্রিতে করেন। তবে বড় বাজেটের প্রজেক্টে তারা নিজেদের যোগ্য পারিশ্রমিকও দাবি করেন।