NEWSTV24
ঢাকায় মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়া অফিস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত দেওয়া হয়নি। ফলে এ সময় নদীবন্দরগুলোতে কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই।