NEWSTV24
একাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম। শনিবার রাত পৌনে ৮টায় কেন্দ্রীয় ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) ও এসএমএসের মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়।মনোনীত শিক্ষার্থীরা আজ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, গত ২ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হয়, যেখানে শিক্ষার্থীরা ৫ থেকে ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছিলেন।এরপর ১৬ সেপ্টেম্বর প্রকাশিত প্রথম ধাপের ফলাফলে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন আবেদনকারীর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনয়ন পান।বিপুলসংখ্যক শিক্ষার্থী কলেজ পেলেও অনলাইনে আবেদন করে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ১৪ হাজার ৪১৫ জন। এদের মধ্যে ২ হাজার ২০৫ জন জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীও রয়েছেন, যারা কোনো কলেজ পাননি।অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও দেখা গেছে মিশ্র চিত্র; দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে রাখেননি এবং ৪১৬টি প্রতিষ্ঠান ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পায়নি।