NEWSTV24
বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়েছে, আজ এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এ ছাড়া আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।