NEWSTV24
অশিক্ষিত, চাঁদাবাজে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনায় হতাশা প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। সাদিয়া আয়মান বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। 

দেশের চাঁদাবাজি পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে।’ ভালো কিছু দেখলেও অনেকে তা মেনে নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক উল্লেখ করে সাদিয়া আয়মান আরও বলেন, এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুলিশ দুজনকে আটক করেছে।