NEWSTV24
সিরিয়ায় বাসে গুলিবর্ষণ, নিহত ৭
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের গ্রামাঞ্চলে একটি বাসে গুলিবর্ষণের ঘটনায় সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন।বুধবার মাশিয়াফ সেতুর কাছে বাসটিতে গুলি চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)। প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশন জানায়, একটি অজ্ঞাতনামা গোষ্ঠী বাসটিতে হামলা চালিয়েছে।হামলার পর আহতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা কাজ করেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।হামলার পেছনে কারা রয়েছে বা এর উদ্দেশ্য কী, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।