NEWSTV24
এআই মানবজাতির জন্য হুমকি হতে পারে মনে করেন ৭৩ শতাংশ মার্কিনী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে-এমন উক্তির প্রতি সমর্থন জানিয়েছে উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় তিন-চতুর্থাংশ মার্কিন নাগরিক । বুধবার (৩০ সেপ্টেম্বর) কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ প্রাপ্তবয়স্ক এআইয়ের সম্ভাব্য হুমকি নিয়ে খুবই উদ্বিগ্ন (৩৮ শতাংশ) অথবা কিছুটা উদ্বিগ্ন (৩৫ শতাংশ)। বিপরীতে, ২৫ শতাংশ জানিয়েছেন, তারা এ নিয়ে উদ্বিগ্ন নন।এআই নিয়ন্ত্রণের পক্ষেও ব্যাপক সমর্থন পাওয়া গেছে। ৮৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, এআই কোম্পানিগুলোকে স্বাধীন নিরাপত্তা মানদণ্ড পূরণ করা বাধ্যতামূলক করা উচিত। এমন পদক্ষেপে এআই প্রযুক্তির উন্নয়ন ধীর হয়ে গেলেও এমন সিদ্ধান্তই নেওয়া উচিত।এদিকে, ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এআই কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ওপর তাদের সামান্য বা কোনো আস্থাই নেই। আর ৫৩ শতাংশ মনে করেন, দৈনন্দিন জীবনে এআই উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে।গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ১ হাজার ২০২ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি চালায় কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়। জরিপটির ভুলের সীমা (margin of error) ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।