২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।একই সঙ্গে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে।৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে।সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) ভিজিট করে হোম পেজে থাকা Result বাটনে ক্লিক করুন। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে টাইপ করুন।
পরবর্তীতে স্ক্রিনে দেখা দেওয়া সিকিউরিটি/ভেরিফিকেশন কোডটি ঠিকঠাক লিখে View Result বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।এছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়।আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।গত ১ অক্টোবর দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয় । এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।