NEWSTV24
চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত যাত্রীর নাম প্রণয় কর্মকার (২১)। নিহত ও আহত তিনজনই অটোরিকশার যাত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।গুরুতর আহত প্রণয় কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে।ওসি আরও বলেন, নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী ব্যবস্থার জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।