NEWSTV24
সোনম ওয়াংচুক ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে : সোনম ওয়াংচুক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১৭:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। একই সঙ্গে দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত তাঁদের মুক্তি দাবি করেছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়ার এক বার্তায় তিনি জানিয়েছেন, আগামীকাল রবিবারের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালন করবেন। বার্তায় তিনি বলেন, শনিবারের বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আগের দিন পোস্ট দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে এসেছেন দেখে খুশি হয়েছিলেন জানিয়ে ওয়াংচুক বলেন, পরে জানতে পেরেছেন তাদের সবাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।