NEWSTV24
ইমরান খান বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১৯:২৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে পুলিশ।  ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভের সমর্থনে সেখানে উপস্থিত হয়েছিলেন ইমরান। আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের জন্য আগস্ট ক্রান্তি ময়দান নির্ধারিত ছিল। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই কর্মসূচির জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। পুলিশ জানায়, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভ আয়োজনের অনুমোদিত স্থান আজাদ ময়দান। অন্যদিকে, সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই-মেইলে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। পুলিশের গাড়ির ভেতর থেকে তোলা সেলফিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ইমরান লিখেছেন, ‘দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’