NEWSTV24
স্টিলের দরজা খুলে বাইরে যাচ্ছিল দুই বোন স্টিলের দরজা খুলে বাইরে যাচ্ছিল দুই বোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (৭) ও নাহিদা আক্তার (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা ও নাহিদা ওই গ্রামের কৃষক শাহাব উদ্দিনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিনের পুরোনো একটি ঘর থেকে নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংযোগের তারে ত্রুটির কারণে স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়। সময় ফাতেমা ও নাহিদা ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওই সময় শিশুদের মা আয়না মতি বেগম বাড়ির বাইরে ঘাস কাটতে গিয়েছিলেন। তাদের বাবাও বাড়ির বাইরে ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম ফকির বলেন, এক ঘর থেকে আরেক ঘরে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। কিন্তু ত্রুটি থেকে স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়ে যায়। ঘটনাস্থলেই দুই বোন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি বলেন, দুই শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।